বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

পাবনা কারাগারে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মারামারির অভিযোগ

পাবনায় কারাগারে কয়েদিদের সঙ্গে বাকবিতণ্ডা ও মারামারির অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বুধবার পাবনার জেল সুপার মো. ওমর ফারুক জানান, মারামারির ঘটনার পর পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মীকে অন্য জেলার কারাগারে স্থানান্তর করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তৌফিক ইমাম খান, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু, গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মুতাই এবং আসাদুজ্জামান সুইট।

তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ও হত্যার ঘটনায় করা মামলার আসামি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ