
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় পাসের হার ৯ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৪হাজার ৯০৪ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এর মধ্যে ‘ভর্তিযোগ্য’ শিক্ষার্থীর সংখ্যা ১১হাজার ৩১০ জন; পাসের হার ৯ দশমিক ৮৫ শতাংশ।
গত ২৫ জানুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এতে আসন রয়েছে ২ হাজার ৯৩৪টি।
এর মধ্যে মানবিকে ১ হাজার ৭০৭টি, বিজ্ঞানে ৯৪৪টি ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮৩টি আসন রয়েছে।


