মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের ’মার্চ ফর খিলাফত’ কর্মসূচীর মিছিল পুলিশের সাথে সংঘাত

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের ’মার্চ ফর খিলাফত’ কর্মসূচি ঘিরে দুদিন আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে গেলেও মিছিলটি ঠেকাতে পারেনি পুলিশ।

শুক্রবার পল্টন মোড়ে জুমার নামাজ শেষ হওয়ার পরই নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের ব্যানারে একটি মিছল বের হয়। মিছিলটি পল্টন হয়ে বিজয়নগর যাওয়ার পর পুলিশ টিয়ারগ্যাস ছোড়া শুরু করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বেলা আড়াইটার দিকে পল্টন ও আশপাশের এলাকার বিভিন্ন অলিগলিতে যায় পুলিশ। পরে হিজবুত তাহরীরের সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ