
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ নাইট রাইডার ও বেওয়াচ অভিনেত্রী পামেলা বাখ আত্মহত্যা করেছেন।
বিবিসি জানিয়েছে, ‘আত্মহত্যার’ পর গত বুধবার ৬২ বছর বয়সী পামেলা বাখের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার হলিউড হিলসের বাড়ি থেকে।
নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচের অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী ছিলেন বাখ।
১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্ম নেওয়া পামেলার অভিনয় জীবন শুরু ১৯৭০ সালে শিশু শিল্পী হিসেবে।
বিশ্বজুড়ে সাড়া তোলা আশির দশকের টেলিভিশন সিরিজ ‘নাইট রাইডারে’ অভিনয়ের সময় পামেলা ও হ্যাসেলহফের পরিচয় হয়। ১৯৮৯ সালে দুজনে বিয়ে করেন। ২০০৬ সালে এই দম্পতির বিচ্ছেদের আগে তারা একসাথে ‘বেওয়াচেও’ কাজ করেছেন। তাদের দুই কন্যা সন্তান রয়েছে।


