
তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। প্রায় এক মাস আগেই বিয়ের কাজ সেরেছেন এ অভিনেতা।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
জানা গেছে, মিলন গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অভিনেতার স্ত্রীর নাম শিপা। অভিনেতা মিলন জানান, তার বর্তমান স্ত্রী একটি মেডিকেল কলেজের হল প্রভোস্ট। এ সিদ্ধান্ত নেওয়ার পেছনে মূল কারণ হচ্ছে তার ছেলে মিহরান।
প্রসঙ্গত, অভিনেতা মিলন ১৯৯৯ সালে লুসি গোমেজকে প্রথম বিয়ে করেন। ২০১৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর দ্বিতীয় স্ত্রী পলির সঙ্গে মিলনের বিয়ের গুঞ্জন শোনা যায়। তবে তা অস্বীকার করে আসছিলেন তিনি। এরপর ২০১৩ সালের অক্টোবরে শ্রীলঙ্কায় স্ত্রী পলি আর ছেলের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন আনিসুর রহমান মিলন। পলি আহমেদ ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর ২০২২ সালে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


