
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহনের পর যুক্তরাষ্ট্রে অবস্থান করা অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন। এবার বাংলাদেশি ৫০০ অবৈধ অভিবাসীকে চিহ্নিত করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসিই।
যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে অবৈধ হয়ে পড়া ব্যক্তিদের ঢাকায় পাঠাতে শুরু করেছে। গড়ে সপ্তাহে ৬-৭ জনকে বাংলাদেশে পাঠানো হচ্ছে।
এর আগে বিভিন্ন শহরে অভিযান চালিয়ে নথিপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তার করেছে দেশটির প্রশাসন। ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকদের এরই মধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের অনুমতি ও কাগজপত্র না থাকার কারণে বাংলাদেশের ৪০০-৫০০ নাগরিককে ফেরত পাঠানোর জন্য এরই মধ্যে দেশটির সরকার চিহ্নিত করেছে। সেখানে প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিতে ব্যর্থ হলে তাঁদের সবাইকে দেশে ফেরত পাঠানো হবে।


