মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

এখন থেকে বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের কোনো অস্তিত্ব নেই: নাহিদ ইসলাম

এখন থেকে বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত আছি।

তিনি আরো বলেন, রয়টার্সের সাক্ষাৎকারে কিছু ‘মিসকোট’ হয়েছে। আমি বলেছিলাম যে, আমাদের আর্থিক বিষয়ে সমাজে যেসব সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা মূলত আমাদের সহযোগিতা করেন। আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি। অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কার্যালয় স্থাপনসহ ইলেকশন ফান্ডিং রিচ করব। বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে ভুল তথ্য এসেছে। এটা সংশোধনের জন্য অনুরোধ থাকবে।

নাহিদ বলেন, দেশের বর্তমান পুলিশ প্রশাসনের কিন্তু সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা নেই। তাদের সক্ষমতার পরীক্ষা হয় না দীর্ঘদিন। নির্বাচনের আগে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবশ্যই উন্নত করতে হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ