
দুবাই ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান বাইবিটের দেড়শ কোটি ডলার ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে উত্তর কোরিয়ার হ্যাকার দল। এর মধ্যে ৩০ কোটি ডলার সফলভাবে নগদ করে ফেলেছে তারা।
ল্যাজারস গ্রুপ নামে পরিচিত দলটি গত দুই সপ্তাহ আগে বাইবিট হ্যাকিংয়ের মাধ্যমে ডিজিটাল টোকেনের বিশাল ভান্ডার হাতিয়ে নেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বিটকয়েনের পর সবচেয়ে মূল্যবান ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম বা ইথার। বাইবিট জানিয়েছে প্রতিষ্ঠানটির ডিজিটাল ওয়ালেট থেকে এ অর্থ চুরি করেছে হ্যাকাররা।
২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় বাইবিট। কোম্পনির প্রাথমিক বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক পেপল প্রধান পিটার থিল।


