রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

রংপুরে উপপুলিশ কমিশনারের ঘুষ বাণিজ্য: অভিযুক্তের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

রংপুর মহানগর পুলিশের একজন উপকমিশনারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে থানায় মামলা করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক ব্যবসায়ীর প্রতিনিধি। অভিযোগ, ওই পুলিশ কর্মকর্তা কর্তব্যরত কনস্টেবলের রাইফেল ছিনিয়ে ওই ব্যক্তিকে বেধড়ক পিটিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর চাঁদাবাজির অভিযোগে ভুক্তভোগীর মামলা নিলেও আসামির তালিকায় পুলিশ কর্মকর্তার নাম নেই।

অভিযুক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ শিবলী কায়সারকে ‘অপরাধ’ থেকে প্রত্যাহার করে অন্য বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। তিনি অভিযোগ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ