বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

জাতিসংঘ মহাসচিবের সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সৌহার্দপূর্ণ এ বৈঠকে পারষ্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব।

অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ মিশনে বাংলাদেশের অবদান এবং সৈনিকদের ভূয়সি প্রশংসা করেন।

শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানানো হয়।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ