
যুক্তরাষ্ট্র শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে। এখন পর্যন্ত ২৬ টি টর্নেডোর আঘাতের খবর পাওয়া গিয়েছে। টর্নেডোর আঘাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে শক্তিশালী টর্নেডো আঘাত হানে।
দুই অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে টের্নেডোর আঘাতে। ধ্বংস হয়ে গেছে অনেকের বাড়িঘর। শনিবার দেশটির কর্তৃপক্ষ টর্নেডোর তাণ্ডবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এই তথ্য নিশ্চিত করেছে।
সিবিএস জানিয়েছে, দেশটির টেক্সাস ও ওকলাহোমা অঙ্গরাজ্যে ধ্বংসাত্মক ঝড় আঘাত হেনেছে। ওই দুইটি অঙ্গরাজ্যে ১০০টিরও বেশি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। টর্নেডোর আঘাতে রাস্তায় চলন্ত কয়েকটি ট্রাক উল্টে গেছে।
ওকলাহোমার ফরেস্ট্রি সার্ভিসের তথ্য অনুযায়ী, রাজ্যের ৮৪০ রোড ফায়ার নামে পরিচিত এসব আগুনের ঘটনায় ইতিমধ্যে সাড়ে ২৭ হাজার একর এলাকা পুড়ে গেছে। এসব এলাকায় এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সংস্থাটি প্যানহ্যান্ডেল এলাকায় দাবানলর বিষয়ে ‘‘লাল’’ সতর্কতা জারি করেছে; যা চরম আগুনের ঝুঁকির সতর্কতার ইঙ্গিত দেয়।


