
পাচঁ লাখ ত্রিশ হাজার অভিবাসীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রশাসন জানিয়েছে, এসব অভিবাসীদের থাকার অনুমতি ও বহিষ্কার সুরক্ষা বাতিল হবে আগামী ২৪ এপ্রিল। মার্কিন ফেডারেল সরকারের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, জো বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া সিএইচএনভি নামক একটি কর্মসূচীর আওতায় তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টর দায়িত্ব নেওয়ার পর এই কর্মসূচি স্থগিত করেন।
দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ জানিয়েছে, সিএইচএনভি কর্মসূচী তার লক্ষ পূরণে ব্যার্থ হয়েছে। ফলে কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে সিএইচএনভি কর্মসূচীর আওতায় আসা পাচঁ লাখ ত্রিশ হাজার অভিবাসীর ভিসা বাতিল করতে যাচ্ছে সরকার।


