চারদিনের সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে ১টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

প্রধান উপদেষ্টা ২৬-২৯ মার্চ চীন সফর করবেন। ২৭ মার্চ দেশটির হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়া সেম্মেলনে যোগ দেবেন।

২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপল’-এ বৈঠক হবার কথা রয়েছে ড. ইউনূসের।

২৯ মার্চ দেশটির পিকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং সেখানে তার বক্তব্য রাখবেন। পরে বেইজিং থেকে চীনের একটি বিমানে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

সফরে ৬-৮টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়া চারটি ঘোষণা আসতে পারে। এরমধ্যে বেশ কয়েকটি প্রকল্পে অর্থায়নের জন্য বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দেবে চীন।

চীন সফর শেষে আগামী ৩ এপ্রিল ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ