বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

স্বাধীনতার ৫৪ বছর উদযাপন করছে জাতি, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

স্বাধীন স্বদেশ বিনির্মাণের ৫৪তম বছর উদযাপন করছে পুরো জাতি। পাকিস্তানের হানাদার বাহিনীর শোষণ-বঞ্চনার শৃঙ্খল ভেঙ্গে ’বৈষম্যহীন’ নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবারের স্বাধীনতা দিবস উদযাপন করছে জাতি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস।

বুধবার ভোর ৫.২০ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও ছয়টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানোর পর বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নিরবে দাড়িয়ে থাকেন তাঁরা। এসময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় সালাম জানায়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ