মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

ঈদের আগে বেতন না দেওয়ায় ১২ পোশাক কারখানা মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করায় ১২টি তৈরি পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, তাদের সমস্ত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

মালিকদের নাম জানতে চাওয়া হলে, উপদেষ্টা বলেন, কারখানার মালিকদের নাম জানানো যাবে না।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ