রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি রেকর্ড ১০০ কোটি ডলার

আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের ১১ শহরের ১২টি ভেনুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। টুর্নামেন্ট অংশ নেবে ছয় মহাদেশের ৩২টি দল।

ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। টুর্নামেন্টে মোট ১০০ কোটি মার্কিন ডলার পুরষ্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা ১২ হাজার ১৫৭ কোটি ২৬ লাখ টাকা। ফিফা ফুটবল বিশ্বকাপের তিন গুনেরও বেশি।

ফিফা জানিয়েছে, পুরষ্কার হিসেবে ৩২ দলকে ৫২ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হবে। বাকি ৪৭ কোটি ৫০ লাখ ডলার দলগুলো পাবে পারফরম্যান্সের ভিত্তিতে। মোট ম্যাচ হবে ৬৩টি।

গ্রুপ ম্যাচে জয়ী প্রতিটি দল পাবে ২৪ কোটি ৩০ লাখ টাকা। ড্র হলে সমান ভাগে ভাগ হবে। শেষ ষোল পর্বে  জয়ী প্রতিটি দল পাবে ৯১ কোটি ১৭ লাখ টাকা করে। এরপর কোয়ার্টার ফাইনালে জয়ী চার ক্লাব পাবে ১৫৯ কোটি ৫৬ লাখ টাকা করে।

২৫৫ কোটি ৩০ লাখ টাকা করে পাবে সেমিফাইনালে জয়ী দুই দল। চ্যাম্পিয়ন দল পাবে ৪৮৬ কোটি ২৯ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ৩৬৪ কোটি ৭১ লাখ টাকা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগতিক দেশ হওয়ায় ক্লাব বিশ্বকাপের ট্রফি তার হাতে তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ