
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। কম্পনের তীব্রতায় নির্মাণাধীন ভবন ধসে পড়ার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।
দেশটির সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে প্রতিবেশী দেশ মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপরই আরেকটি আফটারশক অনুভূত হয়। যার মাত্রা ছিল ৬.৪। এর জেরে ব্যাংককে রিখটার স্কেলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূকম্পন হয়।
ভূমিকম্পের কারনে সাময়িক জরুরী অবস্থা জারি করা হয় এবং ব্যাবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হয়। এছাড়া চাতুচাক জেলায় একটি ৩০ তলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে।


