
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৩ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অংশ নেবেন।
তবে, ব্যাংকক সফরে মোদি-ইউনূস বৈঠক হচ্ছে না। নরেন্দ্র মোদির থাইল্যান্ড সফরসূচী প্রকাশ করেছে ভারত। সেখানে ইউনূসের সাথে বৈঠকের বিষয়টি উল্লেখ নেই।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।


