বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

দেশে সোনার দামে নতুন রেকর্ড এক লক্ষ সাতান্ন হাজার আটশত বাহাত্তর টাকা ভরি

আবারো বেড়েছে সোনার দাম। ঈদের আগে ভরিতে বেড়েছে এক হাজার সাতশত তিহাত্তর টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস জানিয়েছে এখন এক ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সাতান্ন হাজার আটশত বাহাত্তর টাকা।

বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার থেকে নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে।

সর্বশেষ ২৫ মার্চ দেশে সোনার দাম ভরি প্রতি ১ হাজার ১৫৪ টাকা বেড়েছিল। তখন এক ভরি সোনার দাম ছিল ১ লক্ষ ৫৬ হাজার ৯৯ টাকা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ