
জনগনকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে দেশ বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি সব ষড়যন্ত্র-চক্রান্ত ব্যর্থ করে দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বিএনপির ৪২ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত নিম্নআয়ের মানুষের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই অবস্থায় বিএনপি নির্বাচন চায়। কিন্তু স্বার্থে যদি আঘাত লাগে তাহলে বিএনপি মাঠে নামবে। মাঠে নেমে দাবি আদায় করে নিতে জানে বিএনপি।


