বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দীন

বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শেখ বশিরউদ্দীনকে।

মঙ্গলবার এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ তথ্য জানায়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের মাঝে দায়িত্ব বণ্টন/পুনর্বণ্টন করেছেন।

সে অনুযায়ী শেখ বশিরউদ্দীন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ