রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

মডেল মেঘনা আলম প্রতারনা মামলায় গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারনার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। মেঘনা আলমের বিরুদ্ধে অভিযোগ সুন্দরী মেয়েদের ব্যবহার করে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলেন।

বৃহস্পতিবার মেঘনাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তারের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন মেজিট্রেট মাসুম মিয়া তাকে গ্রেপ্তার দেখান।

গত ৯ এপ্রিল রাজধানীর বসুন্ধরা এলাকার বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন ১০ এপ্রিল আদালত বিশেষ ক্ষমতা আইনে তাকে ৩০ দিন আটক রাখার নির্দেশ দেন।

ধানমন্ডি থানার মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ মার্চ ধানমিন্ডর একটি রেস্তোরায় মেঘনা, সমীরসহ আরো বেশ কয়েকজন গোপন বৈঠক করেন। বৈঠকে কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার দাবী ও আদায়ের সিদ্ধান্ত হয়। বৈঠকের উদ্দেশ্য ছিলো ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করা।

আসামিদের এই কর্যক্রমের কারনে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা রয়েছে যা পেনাল কোডের ৪২০, ৩৮৫ ও ১০৯ ধারার অপরাধ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ