
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সনের স্ত্রী তারিন হোসেনের নামে থাকা গুলশানের একটি ফ্ল্যাট, গ্যারেজ ও কমনস্পেস ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন আদালতের সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, মজিবর রহমান চৌধুরী নিক্সনের স্ত্রী তারিন হোসেনের নামে ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকা মূল্যের স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া গেছে। নিক্সনের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী তারিন হোসেনের নামে ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করা হয়। যা মজিবর রহমান চৌধুরী নিক্সন তার অর্জিত অবৈধ অর্থ দ্বারা ক্রয় করেন।


