সাবেক প্রতিমন্ত্রী বিপুর ফ্ল্যাট ক্রোক ও ৭০ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ আদালতের

সাবেক স্বৈরাচারি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পরিবাগের প্রিয় প্রাঙ্গনের একটি ফ্ল্যাট, বনানীর পিপি টাওয়ারে অবস্থিত তিনটি অ্যাপার্টমেন্ট ক্রোক এবং ৭০ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন আদালতের সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব রোববার এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন জানায়, বিপুর ৭০টি ব্যাংক হিসাবে ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা পাওয়া গেছে।

দুদকের দাবী এই সম্পদ নসরুল হামিদ বিপু অবৈধভাবে অর্জিত।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ