বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সিলেট টেস্ট শান্তর হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের ১১২ রানের লিড

প্রথম দিনের ধাক্কা কাটিয়ে সিলেট টেস্টে ধীরে ধীরে ঘুরে দাড়াচ্ছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান।

থিতু হয়েও ইনিংস বড় করেতে পারেননি মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। আর সবচেয়ে বড় হতাশার নাম মুশফিকুর রহিম। দুই ইনিংসেই ব্যার্থ বাংলাদেশের এই মুহুর্তে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার।

ক্রিজে অধিনায়ক শান্ত ৬০ রানে এবং লোকালবয় জাকের আলী ২১ রানে অপরাজিত রয়েছেন। ৩ উইকেট নিয়ে সফরকারী জিম্বাবুয়ের সফল বোলার ব্লেসিং মুজারাবানি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৯১

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৭৩

বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৫৭/১) (জয় ৩৩, মুমিনুল ৪৭, শান্ত ৬০*, মুমিনুল ৪৭, মুশফিক ৪, জাকের ২১*; নিয়াউচি ১৩-৪-২৮-১, মুজারাবানি ১৫-৫-৫১-৩, এনগারাভা ১৩-০-৫৫-০, মাধেভেরে ৮-১-৩২-০, মাসাকাদজা ৮-৩-১৩-০)

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ