বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সাবেক পুলিশ প্রধান বেনজীরকে ধরতে ইন্টারপোলে ‘রেড নোটিস’

বাংলাদেশ পুলিশের সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে ধরতে ইন্টারপোলের মাধ্যমে ’রেড নোটিস’ জারি করা হয়েছে। বিচার বহির্ভূত হত্যা, গুম-খুন, দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে বেনজীরের বিরুদ্ধে।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত ১০ এপ্রিল এই ’রেড নোটিস’ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা।

২০২০-২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ছিলেন বেনজীর আহমেদ। বাংলাদেশ পুলিশের সাবেক কোন পুলিশ প্রধানের বিরুদ্ধে রেড নোটিস জারির ঘটনা এই প্রথম।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ