
ইতিহাসে প্রথমবারের মতো স্বর্নের দাম প্রতি আউন্সে ৩ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে। কোনভাবেই বিশ্ববাজারে কমছে না স্বর্নের দাম।
মঙ্গলবার বার্তসংস্থা রয়টার্স জানিয়েছে, দিনের স্পট মার্কেটে শুরুতে রেকর্ড ৩ হাজার ৫০০ দশমিক ০৫ ডলারে পৌঁছেছিল স্বর্নের দাম। পরে তা নেমে আসে ৩ হাজার ৪৫২ ডলারে।
জার্মানির মূল্যবান ধাতু ব্যবসায়ী আলেকজেন্ডার জুম্পে বলেন, সম্প্রতি স্বর্নের দামের ঊর্ধগতির মূল কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্রেড চেয়ারম্যান পাওয়েলের উপর প্রকাশ্য আক্রমন। ফেলে বিনিয়োগকারীরা ধীরে ধীরে মার্কিন সম্পদের প্রতি আগ্রহ হারাচ্ছেন। সেই অনীহা ডলারকে দুর্বল করে দিচ্ছে। আর সেই দুর্বলতাকে পূঁজি করে স্বর্ন উঠে যাচ্ছে রেকর্ড উচ্চতায়।


