এলএনজি মেয়াদোত্তীর্ণ চুক্তি নবায়নের প্রতিশ্রুতি কাতারের

বাংলাদেশের সাথে মেয়াদোত্তীর্ণ এলএনজি সরবরাহের সমঝোতা স্মারক নবায়ন এবং বাংলাদেশ প্রস্তাবিত এলএনজি টার্মিনালের প্রযুক্তিগত বিষয় নিয়ে কাজ করতে সম্মত হয়েছে কাতার।

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আর্থনা সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে এ প্রতিশ্রুতি দেন দেশটির জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি।

কাবি ড. ইউনূসকে বলেন, কাতার বাংলাদেশকে সর্বেোচ্চ সহযোগীতা করবে এবং তা চলমান থাকবে।

এলএনজি এসপিএ সংক্রান্ত একটি সমঝোতা সইয়ের মেয়াদ গত জানুয়ারিতে শেষ হয়ে গেছে। তাই নতুন করে চুক্তি করার প্রতিশ্রুতি দিতে হচ্ছে কাতার কর্তৃপক্ষকে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ