
সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি বৈঠক করেছেন।
ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে দুই নেতার মধ্যে তীব্র বাদানুবাদ হওয়ার পর এটাই প্রথম সাক্ষাৎ। শনিবার অনুষ্ঠিত বৈঠককে অত্যন্ত ফলপ্রসু বলে আখ্যায়িত করেছে হোয়াইট হাউজ।
রয়টার্স জানিয়েছে, চলমান ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ বন্ধ করা নিয়ে আলোচনার এক গুরুত্বপূর্ণ মুহুর্তে তাদের মধ্যে বৈঠক হল।
শুক্রবার মস্কোতে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের কয়েক ঘন্টা পর ট্রাম্প জানিয়েছিলেন ইউক্রেন এবং রাশিয়া যুদ্ব বন্ধের একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে।


