বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

খাদ্য মূল্যস্ফীতির লাল তালিকায় বাংলাদেশ বিশ্বব্যাংকের প্রতিবেদন

খাদ্য মূল্যস্ফীতির লাল তালিকায় বাংলাদেশ। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সম্প্রতি সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের খাদ্যনিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রায় দুই বছর ধরে বাংলাদেশের অবস্থান তালিকাতেই।

বাংলাদেশের পাশাপাশি আরও ১৪টি দেশ লাল তালিকায় রয়েছে। দেশগুলো হলো- কঙ্গো, এঙ্গোলা, ইথিওপিয়া, গাম্বিয়া, গিনি, মাদাগাস্কার, ঘানা, লাওস, লেসেথো, তিউনিশিয়া, জাম্বিয়া, বেলারুশ, রাশিয়া ও ভারত।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত খাদ্য মূল্যস্ফীতি ১০ দশমিক ৪৪ শতাংশ।

অর্থ্যাৎ ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১০০ টাকায় যে খাবার কেনা যেত সেই খাবারই পরের বছর ২০২৫ সালের মার্চ পর্যন্ত কিনতে একজন গ্রাহকের খরচ হলো ১১০ টাকা ৪৪ পয়সা। প্রতি ১০০ টাকায় খরচ বেড়েছে ১১০ টাকা ৪৪ পয়সা। এর মানে মানুষের খাবার খরচ গড়ে এক দশমাংশ বেড়েছে।

বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, বাংলাদেশের মানুষের আয়ের অর্ধেকের বেশি খরচ হয় খাদ্য কিনতে। গরীব মানুষের হয় আরও বেশি। তাদের আয়ের ৭০-৭৫ শতাংশ খরচ হয় খাবার কিনতে।

খাবারের দাম নিয়ে সবচেয়ে ভালো অবস্থায় আছে আটটি দেশ। দেশগুলো হলো- সুইডেন, সুইজারল্যান্ড, সৌদি আরব, ফ্রান্স, চীন, ম্যাকাও, ফিনল্যান্ড ও বেনিন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ