
পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া আগামী নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন বলে জানিয়েছেন ইউনূস।
মঙ্গলবার রাজারবাগে ‘পুলিশ সপ্তাহ ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, স্বৈরাচার পতনের পর পুলিশের মনোবল ভেঙ্গে পড়েছিল, কিন্তু অন্তবর্তী সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে পুলিশ বাহিনীকে উজ্জীবিত করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।


