বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ভারতের সাথে ১০ চুক্তি বাতিল করল ইউনূস সরকার

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভারতের সাথে ১০টি চুক্তি বাতিল করেছে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

দীর্ঘদিন ভারত একতরফাভাবে বাংলাদেশের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থকে উপেক্ষা করে বিভিন্ন ধরনের চুক্তি ও প্রকল্প চাপিয়ে দিয়ে নিজেদেরে স্বার্থ হাসিল করে আসছিল। এবার সেই ধারা ভেঙ্গে দিয়েছেন ড. ইউনূস।

প্রকল্পগুলো মধ্যে রয়েছে ভারতের ত্রিপুরার সাথে চট্টগ্রাম রেল সংযোগ, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর এবং ফেনী নদী জল ব্যবস্থাপনা প্রকল্প। এছাড়া, কুশিয়ারা নদীর পানি বণ্টন চুক্তি, চট্টগ্রাম ও মংলা বন্দরের ব্যবহারের চুক্তি এবং ফারাক্কাবাদ সংস্কার প্রকল্পসহ আরও বেশ কিছু প্রকল্প বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর সুপারিশে সিলেট-শিবচর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পও বাতিল করা হয়েছে, যা ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে সরাসরি প্রবেশের সুযোগ করে দিত। একইভাবে পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্পও স্থগিত করা হয়েছে, যেখানে ভারত ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি বাজারে প্রবেশের চেষ্টা করছিল।

ড. ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, দেশের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের বিপরীতে কোনো প্রকল্প পরিচালনা করা হবে না। এর ফলে, ভারতীয় সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, এবং এ পদক্ষেপের পর ভারতের মিডিয়া একের পর এক মিথ্যা প্রচারণা চালাতে শুরু করেছে।

এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়, যেখানে দেশের স্বার্থের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া হয়েছে। ড. ইউনুসের সাহসী সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ ভারতীয় প্রভাব থেকে নিজেদের স্বার্থ রক্ষা করতে সক্ষম হয়েছে।

ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের এই পদক্ষেপকে অনেকেই বলছেন, “স্বাধীনতার পর সবচেয়ে শক্ত অবস্থান”।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ