
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিলেন ক্রিকেট বোর্ডের নেতৃত্ব তিনি যোগ্য ব্যক্তির হাতে দেখতে চান।
জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত ‘বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তামিম ইকবাল এ কথা বলেন।
তামিম আরো বলেন, জেলা-বিভাগের জন্য যারা কাজ করেনা, তাদের ক্রিকেট বোর্ডে আসার দরকার নেই। যোগ্য লোকদের নির্বাচিত করতে হবে।


