বুধবার, এপ্রিল ২২, ২০২৬

সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক

সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে দুর্নীতি, হাসপাতালে সিন্ডিকেট গঠন টেন্ডার ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন, দুদক।

অনুসন্ধানে নেমে দুদক, সাবেক পানিসম্পদমন্ত্রীর অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি ও হলফনামায় দেয়া তথ্যের বিপুল অসংগতি পয়েছে।

দুদক জানিয়েছে, হলফনামায় দেয়া তথ্যে দেখা গেছে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রমেশ চন্দ্র সেনের সম্পদের পরিমান ৩ কোটি ১০ লাখ ১ হাজার ৪৯৭ টাকা। কিন্তু ২০১৪ সালে তা ছিল মাত্র ৩২ লাখ টাকা। এছাড়া রমেশের স্ত্রীর সম্পদ বেড়েছে কয়েকগুণ।

অভিযোগ রয়েছে এসব সম্পদের বেশিরভাগই নামে বেনামে অর্জিত। যার বাজারমূল্য কয়েক কোটি টাকার উপর।

রমেশ চন্দ্র সেন ১৯৯৭ সালে উপ নির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ আগস্ট স্বৈরাচারি আওয়ামী লীগ সরকার পতনের পর ১৭ আগস্ট তিনি গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে আছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ