পোপের পোশাকে ছবি পোস্ট করে ক্যাথলিক ধর্মাবলম্বীদের সমালোচনার মুখে ট্রাম্প

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে এখনো শোকের ছায়া কাটেনি ভ্যাটিকান সিটিতে। ঠিক এমন সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের একটি এআই ছবি পোস্ট করে রোমান ক্যাথলিক সমাজে ক্ষোভের জন্ম দিয়েছেন।

পোপের ঐতিহ্যবাহী পোশাক ও ‘মিটর’ নামে পরিচিত টুপি পরে ট্রুথ স্যোশালে একটি ছবি পোস্ট করেছেন ট্রাম্প। আর এতেই ক্ষেপেছে ক্যাথলিক ধর্মাবলম্বীরা। তারা বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয়নি।

ছবিটি এমন সময় প্রকাশ করা হয়েছে যখন ক্যাথলিকরা পোপের মৃত্যুতে শোক প্রকাশ করছে ও নতুন পোপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

বিশপদের প্রতিনিধিত্বকারী দ্য নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স এই ছবির তীব্র সমালোচনা করেছে। গ্রুপটি তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, এই ছবি নিয়ে মজা করার কিছু নেই। আমরা মাত্রই আমাদের প্রানপ্রিয় পোপ ফ্রান্সিসকে হারিয়েছি। আমাদেরকে নিয়ে উপহাস করবেন না।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ