বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

শ্যামল দত্তকে জামিন দিতে হাইকোর্টের রুল

সাংবাদিক শ্যামল দত্তকে জামিন দিতে রুল জারি করেছে হাইকোর্ট। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাষানটেক এলাকার একটি হত্যা মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ মঙ্গলবার এ রুল দেন।

গত ১১ সেপ্টেম্বর ভাষানটেক থানায় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনকে আসামি করে মামলাটি করা হয়। মামলায় ২৮ নম্বর এজাহারনামিয় আসামি শ্যামল দত্ত।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ