বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

দেশে ফিরলেন খালেদা জিয়া; দুই পুত্রবধূকে নিয়ে উঠলেন ফিরোজায়

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল ১০.৪০ মিনিটে তাকে বহনকারী এয়ার এম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ১১.২০ মিনিটে বের হন বেগম খালেদা জিয়া। সেখান থেকে নিজ বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে পথে দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনায় সিক্ত হয়ে ১.২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বেগম জিয়া। এসময় তাঁর সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান বেগম খালেদা জিয়া। সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি।

বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তাঁর যুক্তরাজ্য গমনের জন্য এয়ার এম্বুলেন্সটি পাঠিয়েছিলেন। সেটিতে করে তিনি লন্ডন যান এবং একই এয়ার এম্বুলেন্সে আজ দেশে ফিরলেন।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ