
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালত এই আদেশ দেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় আইভীকে।
এর আগে ভোর সাড়ে পাঁচটায় ডা. সেলিনা হায়াত আইভীকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।


