বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

প্রাইমএশিয়ার ছাত্র পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার টিনা তিন দিনের রিমান্ডে

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেফতারকৃত ফারিয়া হক টিনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তার পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাত ৮টায় ভাটারা থানার জগন্নাথপুর এলাকা থেকে আলোচিত টিনাকে গ্রেফতার করে পুলিশ।

গত ১৯ এপ্রিল বিকাল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। ওই ঘটনার এক পর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ