বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বরেণ্য সঙ্গীতজ্ঞ ও গবেষক মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন

বরেণ্য সঙ্গীতজ্ঞ, সঙ্গীত বিষয়ক গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসী মারা গেছেন। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে শনিবার সকালে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

বেশকিছুদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসী। সর্বশেষ গত শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার ভোর সাড়ে পাঁচটায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

বহুমাত্রিক প্রতিভার অধিকারী মুস্তাফা জামান আব্বাসী উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীত পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা আব্বাস উদ্দিন আহমেদ ছিলেন পল্লিগীতির অগ্রপথিক। এ দেশের পল্লিসঙ্গীতকে প্রথম বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় করেছিলেন তিনি।

১৯৩৬ সালের ৮ ডিসেম্বর ভারতের কোচবিহারে জন্মগ্রহন করেন মুস্তাফা জামান আব্বাসী। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরষ্কার ’একুশে পদক’ পান ১৯৯৫ সালে।

মুস্তাফা জামান আব্বাসীর এ পর্যন্ত ৫০টি বই প্রকাশিত হয়েছে। তিনি ভাওয়াইয়া গানের উপর দুটি বই প্রকাশ করেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ