
ভারতের ’অপারেশন সিদুঁর’ এর পাল্টা জবাব দিলো পাকিস্তান ’অপারেশন বুনইয়ান-উন-মারসুস’ শুরু করে। শনিবার ভোর থেকে নতুন মাত্রায় সামরিক এ অভিযান শুরুর কথা জানিয়েছে পাকিস্তান।
অভিযানের অংশ হিসেবে ভারতের উত্তরাঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র মজুদ কন্দ্রে ও কয়েকেটি বিমান ঘাটিতে হামলা চালায় পাকিস্তান।
এদিকে শনিবার ভোরে পাকিস্তান ’অপারেশন বুনইয়ান-উন-মারসুস’ শুরুর পর ভারতের জম্মু, পুঞ্চ ও রাজৌরি জেলার বিভিন্ন স্থানে ভারী গোলাবর্ষণে একজন জেষ্ঠ সরকারি কর্মকর্তাসহ পাঁচজন নিহতের খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।


