
শনিবার রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন ডা. জোবাইদা রহমান ও কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।
এসময় তারা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করেন তারা। এসময় উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনসহ আরো অনেকে।
আরাফাত রহমান কোকোর জন্ম ১৯৬৯ সালে ঢাকায়। উল্লেখ্য ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন তিনি।


