রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ভক্তদের ভালোবাসায় খুশি তামিম জানালেন বিএনপির তারুণ্যের সমাবেশে

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের আয়াজিত তারুণ্যের মহাসমাবেশে অংশ নিয়ে ক্রিকেটার তামিম ইকবাল বলেন, ”কিছুদিন আগে আমি অসুস্থ ছিলাম, মাত্র রিকভার করেছি। অসুস্থতার সময় আপনাদের ভালোবাসা দেখে অনেক খুশি আমি।”

শনিবার বিকালে বিএনপি আয়োজিত তারুণ্যের মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুুদ চৌধুরী।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তামিম বলেন, “আমি কোন রাজনৈতিক লোক নই। আমি একজন খেলোয়াড়, একজন চিটাগনিয়ান ও একজন প্রাউড বাংলাদেশী।”

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ