শুভ বুদ্ধ পূর্ণিমা পালন করলেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। ধর্মমতে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহন করেছিলেন, বোধিলাভ এবং মৃত্যুবরণ করেন।

দিবসটি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে দেশের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

”জগতের সকল প্রাণী সুখি হোক” এই অহিংস বাণী প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বুদ্ধভক্তরা।

সারাদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় রীতিনীতি মেনে দিনটি পালন করেছেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ