রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির আগে বিচার হবে। বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগসহ এর অঙ্গসংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসময় আরো উপস্থিত ছিলেন, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

ড. আসিফ আরো জানান, বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশেরও সিদ্ধান্ত হয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ