মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

রোমাঞ্চকর লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা

ঘরের মাঠে লা লিগার এল ক্লাসিকোয় রোববার রিয়াল মাদ্রিদকে রোমাঞ্চকর লড়াইয়ে ৪-৩ গোলে হারিয়েছে বার্সেলোনা। এবারের মৌসুমে চার ক্লাসিকোর সবকটিতেই জিতল হ্যান্সি ফ্লিকের দল।

প্রথমার্ধের ১৪ মিনিটের মধ্যে এমবাপ্পের দুই গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। সেখান থেকে ঘুরে দাড়িয়ে ১৯-৪৫ মিনিটের মধ্যে ৪ গোল করে বিরতিতে যায় কাতালানরা। দ্বিতীয়ার্ধে এমবাপ্পে হ্যাট্রিক পূরণ করলেও আর গোল আদায় করতে পারেনি রিয়াল। পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন ইয়ামালরা।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ থেকে সাত পয়েন্ট এগিয়ে গেছে বার্সেলোনা। লিগ শিরোপা পুনরুদ্ধার করতে বার্সেলোনার দরকার আর একটি জয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ