মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট কোহলি

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। আর কখনো মাথায় উঠবে না নীল ব্যাগি টুপি।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে এক বার্তায় এ ঘোষণা দেন বিরাট কোহলি। যদিও নিজের সিদ্ধান্ত আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, বিসিসিআইকে জানিয়েছিলেন সময়ের অন্যতম সেরা এ ব্যাটার।

অবসরের ঘোষনায় কোহলি লিখেছেন, “১৪ বছর আগে প্রথম নীল ব্যাগি টুপি পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করবো।”

২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় বিরাট কোহলির। গত ১৪ বছরে খেলেছেন ১২৩ টেস্ট। ৪৬.৮৫ গড়ে করেছেন ৯ হাজার ২৩০ রান। রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটি।

এর আগে ২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন বিরাট কোহলি। ৩৬ বছর বয়সি ভারতের তারকা এ ব্যাটসম্যান এখন শুধু ওয়ানডে খেলবেন।

টেস্ট ক্রিকেটে বিরাট মোট ৭টি ডাবল সেঞ্চুরি করেছেন। বিশ্ব ক্রিকেট যা আর কারো নেই। টানা দুই পঞ্জিকাবর্ষে ৭৫ গড়ে করেছেন ১০০০ রান। টেস্ট ইতিহাসে এ কীর্তি শুধু বিরাট কোহলির।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ