
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় শিল্পী মমতাজ বেগমকে ৪ দেন রিমান্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে মমতাজকে আদালতে আনা হয়। এদিন মামলার তদন্তকারি কর্মকর্তা মমতাজের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৪ দিরে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার রাত পৌনে বারটায় মমতাজকে ধানমন্ডির ২ নম্বরের স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।


