অভিবাসী নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা প্রণয়ন করেছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে অভিবাসী আগমনে কঠোর এক নীতিমালা প্রণয়ন করেছে যুক্তরাজ্য সরকার। বৃটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, নিজেদের সীমান্তের নিয়ন্ত্রণ ফিরে পেতে এই পদক্ষেপ।

হোয়াইট পেপার পলিসি নামে নতুন নীতিমালা ঘোষণা করেছে বৃটিশ সরকার। নতুন এই নীতিমালায় অভিবাসীদের যুক্তরাজ্যে নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা, তাদের ভাষাগত দক্ষতা, দক্ষ শ্রমিক নিয়োগ ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে।

হোয়াইট পেপার পলিসি নীতিমালায় যুক্তরাজ্যে নাগরিকত্ব পাওয়ার যোগ্যতা আরো কঠিন করা হয়েছে। সোমবার প্রকাশিত নীতিমালায় বলা হয়েছে নাগরিকত্ব পাওয়ার আবেদনের আগে দেশটিতে প্রার্থীকে কমপক্ষে ১০ বছর বসবাস করতে হবে। আগের নিয়মে যা ছিল ৫ বছর।

ভাষাগত দক্ষতার ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক নির্ভরশীল ব্যক্তিদের ইংরেজী ভাষার দক্ষতার প্রমান দিতে হবে। বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনা শেষে তাদের যুক্তরাজ্যে অবস্থানের সময়সীমা কমিয়ে আনা হয়েছে।

এদিকে, হোয়াইট পেপার পলিসি নীতিমালায় অপরাধের সাথে যুক্ত অভিবাসীদের প্রত্যাবাসনের জন্য সরকারকে নতুন করে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে।

এছাড়াও বিদেশি দক্ষ শ্রমিকদের দেশটিতে কাজের সুযোগ পেতে নূন্যতম বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকার কথা বলা হয়েছে হোয়াইট পেপার পলিসিতে। সেইসাথে চলতি বছর কম দক্ষ শ্রমিকের সংখ্যা ৫০ হাজারে নামিয়ে আনার ঘোষণা দেওয়া হয়েছে।

লেবার পার্টির নেতা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, গবেষনামূলক সীমান্ত খোলা রাখার বিষয়টি তিনি বন্ধ করতে চান। এমন কার্যক্রমের ফলে যুক্তরাজ্যে কনজারভেটিভ সরকারের আমলে নিট মাইগ্রেশান এক মিলিয়ন বেড়েছে। যা আভ্যন্তরিণ অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ