বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবেন ডা. জোবাইদা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিচারিক আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করবেন ডা. জোবাইদা রহমান।

বিচারিক আদালতের দেয়া তিন বছরের কারাদন্ডের বিরুদ্ধে আপিলের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ ডা. জোবাইদা রহমানের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। ফলে এখন ডা. জোবাইদার দন্ডের বিরুদ্ধে আপিল করতে আর বাধা রইলো না।

২০২৩ সালের ২ আগস্ট, ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান একটি মামলায় তারেক রহমানকে জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের জন্য দুটি অভিযোগে কারাদণ্ড দেন। প্রথম অভিযোগে, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪-এর ২৬(২) ধারায় তাকে তিন বছরের কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগে ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও, তারেক রহমানকে তিন কোটি টাকা জরিমানা করা হয়।

একই মামলায় তারেকের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে দুদক আইনের ২৭(১) ধারায় তিন বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়।

তবে, গত বছরের শেষ দিকে সরকারের কাছে একটি আবেদন করা হলে, জোবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড এক বছরের জন্য স্থগিত করা হয়। সরকারের পক্ষ থেকে একটি গেজেট প্রকাশ করা হয়, যেখানে বলা হয় যে ডা. জোবাইদা রহমানের সাজা স্থগিতের আবেদন এবং আইন ও বিচার বিভাগের মতামত বিবেচনা করে, তাকে আপিল করার সুযোগ দেওয়ার জন্য কোনো শর্ত ছাড়াই এক বছরের জন্য তার সাজা স্থগিত করা হয়েছে। এই গেজেটটি পরে সংশোধন করা হয়েছিল এবং ২০২৪ সালের ১০ অক্টোবর প্রকাশিত হয়।

এরপর, এ বছরের ৬ মে ডা. জুবাইদা রহমান দেশে ফিরে আসেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ